• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই

শেখ ফরিদ, আন্তর্জাতিক রিপোর্টার, ইতালী:- / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির তুরিন শহরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটির পুলিশ। চরম একাকীত্বে ভুগতে থাকা এক বৃদ্ধের পাশে দাঁড়িয়ে তাঁকে মানসিক সাহস ও সান্ত্বনা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
জানা যায়, ওই বৃদ্ধ এর আগে তাঁর সন্তানকে হারিয়েছিলেন। সম্প্রতি তাঁর স্ত্রীও মৃত্যুবরণ করলে তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। গভীর মানসিক কষ্ট ও নিঃসঙ্গতায় দিশেহারা হয়ে তিনি ইতালির জরুরি সেবা নম্বরে ফোন করেন।
ফোনে তিনি জানান, স্ত্রীকে হারানোর পর তাঁর খুব একা লাগছে এবং তিনি শুধু একজন মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চান।
খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত তাঁর বাসায় পৌঁছান। সেখানে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃদ্ধের কথা মনোযোগ দিয়ে শোনেন, তাঁর খোঁজখবর নেন এবং মানসিকভাবে সাহস ও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
পুলিশের এই মানবিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর তুরিনের এই ঘটনা তারই উজ্জ্বল উদাহরণ।
বিশ্লেষকদের মতে, এমন মানবিক উদ্যোগ নাগরিকদের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা