• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঐতিহ্য ধরে এগিয়ে চলেছে গণিত বিভাগ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে গণিত বিভাগের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতীবান্ধায় যুবকের মৃত্যু নীরবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে সাতক্ষীরার ‘জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা’ আলেকজান্ডার কামিল মাদ্রাসার প্রতিনিধি দলের সঙ্গে এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের সৌজন্য সাক্ষাৎ উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ লক্ষ্মীপুরে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার আজ রাতে ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল

লালমনিরহাটে তিস্তায় বালু তোলার গর্তে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: মোঃ নাজমুল হুদা / ২৪৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

লালমনিরহাট সদরের রাজপুর এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে রাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজপুর বাজার এলাকার রেজাউল করিম মাস্টারের বড় ছেলে সিফাউল করিম সিফাত (১৮) ও ছোট ছেলে সোহায়েব করিম স্বচ্ছ (১৩)। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সিফাত একাদশ শ্রেণি এবং স্বচ্ছ নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ছুটির দিন হওয়ায় দুপুরে তিস্তার চরে ফুটবল খেলতে যায় দুই ভাই। খেলা শেষে গোসলের জন্য তারা নদীর তীরে থাকা একটি ডিঙি নৌকায় ওঠে। এ সময় নৌকার দোলায় ছোট ভাই স্বচ্ছ হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে বড় ভাই সিফাতও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর নিচে থাকা গভীর গর্তে তলিয়ে গিয়ে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।
জানা গেছে, প্রায় এক বছর আগে তিস্তার তীর সংরক্ষণে জিও ব্যাগে ভরার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই স্থান থেকে বালু উত্তোলন করেছিল। এতে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়, যা পরবর্তীতে প্রাণঘাতী ঝুঁকিতে পরিণত হয়।
এদিকে, নিহতদের বাবা রেজাউল করিম পায়ের অপারেশনের জন্য স্ত্রীসহ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাড়িতে বাবা-মা না থাকার সুযোগেই দুই ভাই নদীতে যায় বলে জানা গেছে।
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. রুবেল ইসলাম জানান, নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য সেখানে বালু তোলা হয়েছিল। এতে প্রায় ১৫ থেকে ১৬ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। তিনি বলেন, “আমি পানিতে নেমে দেখি ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে বড় ভাই। ধারণা করছি, ছোট ভাই গর্তে পড়ে যাওয়ার পর তাকে বাঁচাতে গিয়েই বড় ভাইও তলিয়ে যায়।”
রাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু অধিকারী গভীর শোক প্রকাশ করে বলেন, “ছেলে দুটি অত্যন্ত ভদ্র ও মেধাবী ছিল। ছুটির দিনে তারা প্রায়ই চরে ফুটবল খেলতে যেত। তাদের বাবা অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন, মা-ও তার সঙ্গে ছিলেন। এই সুযোগেই তারা নদীতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।”
তিনি আরও বলেন, “তিস্তাপাড়ের মানুষ প্রতিনিয়ত নদীর সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছে। নদীর দুই পাশে যদি স্থায়ী বাঁধ থাকত এবং নদীর গভীরতা সম্পর্কে সচেতনতা থাকত, তাহলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।”
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা