• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঐতিহ্য ধরে এগিয়ে চলেছে গণিত বিভাগ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে গণিত বিভাগের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতীবান্ধায় যুবকের মৃত্যু নীরবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে সাতক্ষীরার ‘জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা’ আলেকজান্ডার কামিল মাদ্রাসার প্রতিনিধি দলের সঙ্গে এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের সৌজন্য সাক্ষাৎ উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ লক্ষ্মীপুরে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার আজ রাতে ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী—গৌরবময় অর্জনে আলেকজান্ডার কামিল মাদ্রাসা

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও মূল্যায়নে অসাধারণ সাফল্য অর্জন করেছে আলেকজান্ডার কামিল মাদ্রাসা। শিক্ষা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রাখায় প্রতিষ্ঠানটি একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে।
প্রাপ্ত ফলাফলে আলেকজান্ডার কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ তৈয়ব আলী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা অর্জন করেছেন। এছাড়া প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মইনুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুধু ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়েই নয়, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেও মাদ্রাসার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতাসহ মোট ১১টি ইভেন্টে শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটির গৌরব আরও সমৃদ্ধ করেছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, এই অর্জন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং দোয়ার ফল। তারা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মেধাবী মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলেকজান্ডার কামিল মাদ্রাসার এই সাফল্যে এলাকায় আনন্দ ও উৎসবের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্ট সকলেই আশা প্রকাশ করেছেন, প্রতিষ্ঠানটি আগামী দিনগুলোতেও শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের এই ধারা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা