• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে ” স্মরণ সভা ও দোয়ার ” অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানজুর আহমদ। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, সাহস ও দেশপ্রেম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী। এ সময় বক্তারা জুলাই শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই দাঁড়িয়ে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা