• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে রামগতিতে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণ প্রার্থী হাফিজুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ রিয়াজ উদ্দিন,নিজস্ব প্রতিবেদক:- / ৮৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:-

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত অধিকার ও কল্যাণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন, আমন্ত্রিত অতিথিদের তালিকা, অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি দেশের সব জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সুরমা আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরুনাহার, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন, যুগ্ম মহাসচিব মোঃ আবু তোহা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মজুমদার, ক্রীড়া সম্পাদক মোঃ কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দীপা আক্তার, গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ নুর আলম আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সালেহসহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্যরা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি সংগঠনের অর্জন মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই অনুষ্ঠানকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পথচলা। এই সংগঠনকে দেশের প্রতিটি জেলায় আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনের কার্যক্রম দেশব্যাপী আরও বেগবান হবে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নতুন গতি পাবে।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন, অতিথিদের সঙ্গে সমন্বয়, প্রচার-প্রচারণা জোরদার, গণমাধ্যমে সংবাদ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বৃদ্ধি এবং অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে সারাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা