• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে রামগতিতে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণ প্রার্থী হাফিজুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিএমএসএস-এর কেন্দ্রীয় কমিটিতে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত আনিছুর রহমান ফরহাদ

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের ১৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে দৈনিক দেশ বার্তা ও দৈনিক অভিযোগ বার্তা-এর ব্যুরো চিফ মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদকে সংগঠনের ভাইস-চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে ‘নেতা নয়—সহযোদ্ধা, ব্যবসা নয়—সংগঠন’ এই স্লোগানকে ধারণ করে বিএমএসএস তৃণমূলের সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে। এর আগে মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ সংগঠনের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে তাঁকে ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়নের বিষয়টি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা) এবং মহাসচিব মো. ছগির আহমেদের অনুমোদনে সংগঠনের অফিসিয়াল মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ বলেন, “সংগঠন আমার কাছে কোনো পেশা নয়, এটি আমার অঙ্গীকার ও ভালোবাসার জায়গা। অতীতের মতো ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব। বিশেষ করে তৃণমূলের নিপীড়িত, নির্যাতিত ও অবহেলিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে, বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাংবাদিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদকে অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা