• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে রামগতিতে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণ প্রার্থী হাফিজুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ৪৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন।
উদ্বোধন শেষে অতিথিরা বলেন, নতুন উপজেলার কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধবভাবে পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, চন্দ্রগঞ্জ উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় নাগরিক সেবার মান উন্নত হবে, প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
নবগঠিত উপজেলার প্রশাসনিক যাত্রাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই এটিকে চন্দ্রগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা