• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে রামগতিতে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠিত বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণ প্রার্থী হাফিজুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার

হাতীবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুমা, হাতিবান্ধা, (লালমনিরহাট):- / ৬১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হুদা,হাতীবান্ধা (লালমনিরহাট):-

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব নাগরিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যে গত ২৩ ও ২৪ জুলাই দুই দিনব্যাপী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন আহ্বান করা হয়। এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহকারী পদে ১,২২১ জন এবং সুপারভাইজার পদে ২১৪ জন আবেদন করেন।
তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের মধ্যে ৫৬৩ জন নারী ও ৬৫৮ জন পুরুষ রয়েছেন। অন্যদিকে সুপারভাইজার পদে ৭২ জন নারী ও ১৪২ জন পুরুষ আবেদন করেন।
এদিকে, পরীক্ষা শেষ হওয়ার পর একই দিন সরকারি নির্দেশনার আলোকে পূর্বে আবেদন করতে না পারা আগ্রহী প্রার্থীদের জন্য পুনরায় আবেদন গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ লক্ষ্যে আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, নতুন আবেদনকারীদের জন্য আগামী ৩০ জুলাই দ্বিতীয় দফায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে প্রথম দফার পরীক্ষার ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। দ্বিতীয় দফার পরীক্ষা শেষে উভয় পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা