• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা মিরসরাইয়ে উপজেলা যুব কর্মকর্তার সৌজন্য পরিদর্শনে দীপ্ত যুব ফাউন্ডেশন জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি

আল মানসুর এতিমখানায় অভিজ্ঞ বাবুর্চি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ১২৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অবস্থিত দ্বীনি ও মানবিক শিক্ষা প্রতিষ্ঠান আল মানসুর এতিমখানা-এ একজন অভিজ্ঞ বাবুর্চি (রাঁধুনি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এতিমখানার শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুতের লক্ষ্যে জরুরি ভিত্তিতে একজন দক্ষ ও অভিজ্ঞ বাবুর্চি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী, দ্বীনি আমলের প্রতি যত্নশীল, সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে। পাশাপাশি রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীকে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এছাড়া থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
আল মানসুর এতিমখানার ঠিকানা রতনেরখীল, ৫ নং ওয়ার্ড, ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন, চন্দ্রগঞ্জ থানা, লক্ষ্মীপুর সদর।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগের নম্বর: ০১৮১৯-৬৭৬০৭০ এবং ০১৭১১-৯৪০০১১।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, একজন যোগ্য ও দায়িত্বশীল বাবুর্চির মাধ্যমে এতিমখানার শিক্ষার্থীদের সেবার মান আরও উন্নত হবে এবং তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা