• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

উত্তরা ইউনিভার্সিটিতে প্রথম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ২১৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও উপস্থাপনার ক্ষমতা বিকাশের লক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘১ম ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টিভ্যাল-২০২৬’। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি বিভাগ থেকে মোট ২৪টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ বিশ্বাস করে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ তৈরি করা।” বিষয়টির পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণকারী দলগুলো তথ্যনির্ভর যুক্তি, বিশ্লেষণ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে।
বাছাই ও নকআউট পর্ব শেষে ইংরেজি বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ফাইনালে উত্তীর্ণ হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত পর্বে সিএসই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, কন্ট্রোলার, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাসফিয়া আফরিন ফারিয়া।
উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ইউইউডিসি)-এর উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম (অয়ন) বলেন, “বিতর্ক কেবল একটি প্রতিযোগিতামূলক সহশিক্ষা কার্যক্রম নয়; এটি একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে বিকশিত হয়। বিতর্ক শিক্ষার্থীদের ভিন্নমত প্রকাশের শিষ্টাচার শেখানোর পাশাপাশি অন্যের মতামতকে সম্মান ও মূল্যায়ন করার মানসিকতাও গড়ে তোলে। আজকের এ আন্তঃবিভাগ প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে বেশি অনুপ্রাণিত করেছে।”
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের সদস্যদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হওয়া এ আয়োজন বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা সম্প্রসারণ এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা