রাজশাহীর বাঘা থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১টা থেকে ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলা নং জিআর-১৬৩/২১ (বাঘা)-এর সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮), পিতা: রফিকুল ইসলাম, গ্রাম: হরিরামপুরকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরোয়ানা জারির পর হরিরামপুর এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
একই অভিযানে মাদক মামলার পরোয়ানাভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মিলন হোসেন, পিতা: আকবর আলী, গ্রাম: আলাইপুর, পাকুড়িয়া ইউনিয়ন; মো. জালাম (৫২), পিতা: নইমুদ্দিন, গ্রাম: মিলিকবাঘা, পুরাতন বাসস্ট্যান্ড; মো. বাবুল হোসেন, পিতা: আয়েব উদ্দিন, গ্রাম: পুরাতন বাসস্ট্যান্ড, বাঘা পৌরসভা; মিলন মিয়া, পিতা: জান মোহাম্মদ, গ্রাম: বাউসা মিয়াপাড়া এবং মো. বজলুল, পিতা: নজরুল ইসলাম, গ্রাম: আলাইপুর, পাকুড়িয়া ইউনিয়ন।
এছাড়া অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আলতাব হোসেন, পিতা: মৃত মহসিন আলী, গ্রাম: তুলসীপুর, মনিগ্রাম ইউনিয়ন এবং আনোয়ার হোসেন, পিতা: শামসুল আলম, গ্রাম: আটঘড়ি, মনিগ্রাম ইউনিয়ন।
বাঘা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।