• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৯৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সরকারি দায়িত্ব পালনকালে পরিদর্শনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সরকারি পরিদর্শনের উদ্দেশ্যে মিরসরাই ইকোনমিক জোনে মোটরসাইকেলযোগে রওনা দেন তিনি। পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব রাস্তার মাথা এলাকায় তার চালিত মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রব রোড এলাকার বাসিন্দা। কর্মজীবনে তিনি দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে সুপরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় মো. আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
তার অকাল মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলও গভীর শোক প্রকাশ করেছে এবং মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিব ও শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা