• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

গাজীপুরে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রিয়াজ উদ্দিন,নিজস্ব প্রতিবেদক:- / ৫৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, গাজীপুর জেলা কমিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) গাজীপুর মহানগরের বিআইডিসি বাজারে সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিনিয়র সাংবাদিক এম আবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মৌসুমী।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক হাফিজুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু হাসান, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি আবু সালেক ভুঁইয়া, জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকসানা কাজলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
এ সময় বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের মিলনমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি, প্রশিক্ষণ, সেমিনার এবং কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডিপিসি বাংলা চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক মো. দেলোয়ার হোসেন। তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনায় আয়োজিত এ উৎসব সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে উৎসবটি উপভোগ করেন। প্রাণবন্ত এ আয়োজন সাংবাদিক সমাজে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা