• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চৌধুরী বাজার আইডিয়াল স্কুলের কৃতিত্ব সাধারণ বৃত্তি অর্জন করল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়াসির আরাফাত

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ১৩০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী বাজার আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়াসির আরাফাত সাধারণ বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
ইয়াসির আরাফাত রামগতি উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের বাসিন্দা। তিনি মো. জমির আলীর সন্তান।
এ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল পরিচালক, পরিচালনা পর্ষদের সভাপতি, সহ-সভাপতি এবং অন্যান্য সদস্য ইয়াসির আরাফাতকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ ধরনের সাফল্য অর্জিত হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইয়াসির আরাফাতের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা