• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষকদের অংশগ্রহণ হুইপ জি কে গউছের উদ্যোগে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুমোদন একাকীত্বে ভেঙে পড়া বৃদ্ধের পাশে ইতালির পুলিশ, মানবিকতায় মুগ্ধ সবাই বাঘায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার আসামি গ্রেপ্তার ভারত সফর স্থগিতের গুঞ্জন, সৌদি সফরের প্রস্তুতি—কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত সানার বিমানবন্দরে হামলার পর হুথিদের যুদ্ধবিরতি শেষের ঘোষণা, উত্তেজনা নতুন মাত্রায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দুই সহোদর প্রবাসীর মৃত্যু সৌদির তীব্র গরমে প্রবাসী কর্মীদের সুরক্ষায় আল আয়াত গ্রুপের বিশেষ উদ্যোগ যুদ্ধ-সংকটের মধ্যেও বাংলাদেশের পাশে ফিলিস্তিন-ইরান, বন্যার্তদের জন্য ওআইসির ত্রাণ সহায়তা আবহাওয়ার উন্নতি: পুনরায় উন্মুক্ত বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের আওতাধীন সব ঝর্ণা

লক্ষ্মীপুরে ১৮ জুলাই বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণ

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর একটি বিশেষ পর্বের ধারণ আগামী ১৮ জুলাই ২০২৬ (শনিবার) লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে। জেলার ঐতিহ্যবাহী দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকদের উপস্থিতিতে এ ধারণকাজ সম্পন্ন হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুরে ধারণ করা এ পর্বটি আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।
জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত-এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘ইত্যাদি’ দীর্ঘদিন ধরে দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে দর্শকদের কাছে সমাদৃত। ব্যতিক্রমধর্মী উপস্থাপনা, সমাজসচেতনতামূলক বার্তা, নির্মল বিনোদন, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে অনুষ্ঠানটি বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
লক্ষ্মীপুরে অনুষ্ঠানটির ধারণকে ঘিরে স্থানীয় বাসিন্দা, সংস্কৃতিপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠানটি উপভোগ করতে জেলার পাশাপাশি আশপাশের এলাকার দর্শকদেরও উপস্থিত হওয়ার আগ্রহ রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে, যাতে ধারণ কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা