• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা

বাংলাদেশ ইসলামী যুবসেনার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ১২৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বাংলাদেশ ইসলামী যুবসেনার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ২টায় পটিয়ার কেল্লাপাড়া ব্রিজের পূর্ব পাশে অবস্থিত বিয়েরফুল কনভেনশন সেন্টারে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম. এ. মতিন। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সচিব এস. এম. শাহজাহান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি ডা. এস. এম. সরওয়ার।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী স্কলার মাওলানা হাছান আজহারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মো. আজাদ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, সুন্নি মতাদর্শভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা এবং যুবসমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই বাংলাদেশ ইসলামী যুবসেনার অন্যতম লক্ষ্য। তারা দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সমাবেশের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন। সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা