• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা মিরসরাইয়ে উপজেলা যুব কর্মকর্তার সৌজন্য পরিদর্শনে দীপ্ত যুব ফাউন্ডেশন জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি

রামগতি-কমলনগরের সাবেক এমপি মোশারফ হোসেন মিয়ার ইন্তেকাল

মোঃ রিয়াজ উদ্দিন,নিজস্ব প্রতিবেদক:- / ১৩৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

রামগতি-কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযুদ্ধকালীন হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডার মোশারফ হোসেন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২১ জুন ২০২৬) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মোশারফ হোসেন মিয়া লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী পরিবারের কৃতী সন্তান ছিলেন। তিনি রামগতি-কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মুক্তিসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় সংসদ সদস্য ও হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, “মোশারফ হোসেন মিয়ার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সংগঠক ও অভিজ্ঞ জননেতাকে হারালো। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
এদিকে তাঁর মৃত্যু সংবাদে রামগতি-কমলনগরসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা