• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা মিরসরাইয়ে উপজেলা যুব কর্মকর্তার সৌজন্য পরিদর্শনে দীপ্ত যুব ফাউন্ডেশন জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি

রামগতিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:-

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নির্দেশনায় রামগতি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রামগতি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাজাদা পিন্স। এছাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত ও আবদুল আহাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ওমায়ের হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও জনকল্যাণমূলক, পরিবেশবান্ধব ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে অংশগ্রহণকারী নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা