• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা মিরসরাইয়ে উপজেলা যুব কর্মকর্তার সৌজন্য পরিদর্শনে দীপ্ত যুব ফাউন্ডেশন জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি

জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননায় নাট্যকলায় মনোনীত হারুন সাঁই

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :- / ১৩৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ২০২৪ সালের গুণীজন সম্মাননার জন্য বিভিন্ন শাখায় মনোনীত গুণী শিল্পী ও সংস্কৃতিসেবীদের নাম ঘোষণা করা হয়েছে। শিল্প-সংস্কৃতির বিকাশে দীর্ঘদিনের অবদান ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছরের ধারাবাহিকতায় এ সম্মাননা প্রদান করে আসছে জেলা শিল্পকলা একাডেমি।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের গুণীজন সম্মাননার জন্য কণ্ঠসংগীতে কাজল চন্দ্র গোপ, নাট্যকলায় মোহাম্মদ হারুনুর রশিদ (হারুন সাঁই), চারুকলায় তরুণ কুমার রায়, চলচ্চিত্রে মোক্তাদির ইবনে সালাম এবং ফটোগ্রাফিতে সৌরভ বিকাশ দেব মনোনীত হয়েছেন।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, মনোনীত গুণীজনদের সম্মাননা প্রদানের লক্ষ্যে শিগগিরই একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের তারিখ, সময় ও ভেন্যু পরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা এ মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, জেলার শিল্প-সংস্কৃতির বিকাশে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নতুন প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অনুপ্রাণিত করবে।
বিশেষ করে নাট্যকলায় দীর্ঘদিনের নিরলস সাধনা, সৃজনশীল কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ হারুনুর রশিদ (হারুন সাঁই)-এর এ মনোনয়নকে সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাপ্য সম্মান হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা