• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও কল্যাণে নিরলস এক সংগঠক: মো. দেলোয়ার হোসেন কবি ইমদাদুল হক (মিলন)-এর পুত্র তাহিয়ানুল হক মায়ানের প্রথম জন্মদিন উদযাপন লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে! লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রামগতিতে তিন দিনব্যাপী তালিমের মাহফিল

ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ১৭২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো. রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং বার্ষিক সভা সফল ও সার্থক করার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারীস্থ ঐতিহ্যবাহী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী।
সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, অতিথি আপ্যায়ন, শৃঙ্খলা রক্ষা, সার্বিক ব্যবস্থাপনা এবং বার্ষিক সভার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, রাসূলে কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবনাদর্শ, মানবতা, শান্তি, ভ্রাতৃত্ব ও নৈতিক শিক্ষাকে সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।
প্রস্তুতি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়। এতে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী-কে আহ্বায়ক এবং মোহাম্মদ সেলিম উদ্দিন-কে সদস্য সচিব মনোনীত করা হয়।
নবগঠিত পরিচালনা পরিষদ অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। সভায় উপস্থিত সদস্যরা আগামী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভাকে সর্বাত্মকভাবে সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা