• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে! লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রামগতিতে তিন দিনব্যাপী তালিমের মাহফিল কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মুমিনের পরিচয় তুলে ধরলেন মাওলানা মো. আবদুল ওদুদ পাটওয়ারী কুরআনের আলোকে প্রকৃত মুমিনের ১০টি বৈশিষ্ট্য তুলে ধরলেন মাওলানা মাকছুদুর রহমান

লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ

মো. আজিম, আন্তর্জাতিক রিপোর্টার:- / ৩৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো. আজিম, আন্তর্জাতিক রিপোর্টার:-

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা জেলার নিকটবর্তী এল-তাজ এলাকায় মহান অলি, মুজাহিদ ও আলেম আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.) (১৮৪৪–১৯০২)-এর পবিত্র মাজার শরীফ অবমাননার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, চরমপন্থী ওয়াহাবি-সালাফি সংশ্লিষ্ট সশস্ত্র ব্যক্তিরা মাজার শরীফে হামলা চালিয়ে কবর খনন করে মরদেহ সরিয়ে নিয়ে যায়।
ঐতিহাসিকভাবে আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.) ছিলেন সানুসি আন্দোলনের অন্যতম বিশিষ্ট নেতা এবং লিবিয়ার স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি বীর ওমর আল-মুখতারের আধ্যাত্মিক শিক্ষক (শায়খ)। প্রচলিত বর্ণনা অনুযায়ী, শায়খের প্রতি গভীর শ্রদ্ধাবশত ওমর আল-মুখতার অজু ছাড়া তাঁর সঙ্গে করমর্দন করতেন না।
অভিযোগ অনুযায়ী, এক শতাব্দীরও বেশি সময় ধরে সংরক্ষিত তাঁর পবিত্র মাজার শরীফে হামলা চালিয়ে মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনগণ ও বিশ্বের বহু মুসলমানের মধ্যে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা