• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও কল্যাণে নিরলস এক সংগঠক: মো. দেলোয়ার হোসেন কবি ইমদাদুল হক (মিলন)-এর পুত্র তাহিয়ানুল হক মায়ানের প্রথম জন্মদিন উদযাপন লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে! লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রামগতিতে তিন দিনব্যাপী তালিমের মাহফিল

কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মুমিনের পরিচয় তুলে ধরলেন মাওলানা মো. আবদুল ওদুদ পাটওয়ারী

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৪৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো. রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আবদুল্লাহ মিয়াজি জামে মসজিদে জুমার খুতবার আলোচনায় ইসলামী জীবনব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ‘প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য’ তুলে ধরেছেন মসজিদের খতিব ও জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার আরবি বিভাগের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবদুল ওদুদ পাটওয়ারী।
খুতবায় তিনি বলেন, পবিত্র কুরআনের সূরা তাওবার ১১১ ও ১১২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদা, জান্নাতের সুসংবাদ এবং তাদের অনন্য বৈশিষ্ট্য অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি মুমিনদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এটাই একজন ঈমানদারের সর্বশ্রেষ্ঠ সফলতা।
তিনি আরও বলেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের ১০টি গুণ উল্লেখ করেছেন। এগুলো হলো— আল্লাহর পথে আত্মত্যাগে প্রস্তুত থাকা, আন্তরিক তাওবাকারী হওয়া, ইবাদতে আত্মনিয়োগ, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করা, সিয়াম পালন, সালাতে রুকু ও সিজদার মাধ্যমে বিনয় প্রকাশ, সৎকাজের আদেশ, অসৎকাজ থেকে বিরত রাখা এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণ করা।
মাওলানা আবদুল ওদুদ পাটওয়ারী বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে এসব গুণ অর্জনের মাধ্যমেই একজন মুসলমান প্রকৃত মুমিন হিসেবে গড়ে উঠতে পারে। সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য প্রত্যেক ঈমানদারের জীবনে এসব গুণাবলীর চর্চা অপরিহার্য।
খুতবার শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের বিধান বাস্তবায়নের আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে সকলকে প্রকৃত মুমিনের গুণাবলী অর্জনের তাওফিক কামনা করে বিশেষ দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা