• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে! লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রামগতিতে তিন দিনব্যাপী তালিমের মাহফিল কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মুমিনের পরিচয় তুলে ধরলেন মাওলানা মো. আবদুল ওদুদ পাটওয়ারী কুরআনের আলোকে প্রকৃত মুমিনের ১০টি বৈশিষ্ট্য তুলে ধরলেন মাওলানা মাকছুদুর রহমান

উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ

হাফেজ মোঃ মাহমুদের রহমান (রাহীম), শিক্ষানবিশঃ- / ১০৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হাফেজ মোঃ মাহমুদের রহমান (রাহীম), শিক্ষানবিশঃ-

শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা উদ্যোগে ‘অভিভাবক ও সুধীজন সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম নোমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম. আনোয়ারুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ফয়জুল্লাহ অতিথিদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাদ্রাসার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দের মধ্যে মাওলানা আনোয়ার হোসেন, ইমাম উদ্দিন, খোরশেদ আহমেদ, শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এছাড়াও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজের জন্য বড় হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা