• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে! লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রামগতিতে তিন দিনব্যাপী তালিমের মাহফিল কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মুমিনের পরিচয় তুলে ধরলেন মাওলানা মো. আবদুল ওদুদ পাটওয়ারী কুরআনের আলোকে প্রকৃত মুমিনের ১০টি বৈশিষ্ট্য তুলে ধরলেন মাওলানা মাকছুদুর রহমান

আলেকজান্ডার কামিল মাদ্রাসার প্রতিনিধি দলের সঙ্গে এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের সৌজন্য সাক্ষাৎ

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- / ২৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

আলেকজান্ডার কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলীর একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে বিষয়গুলো শুনে মাদ্রাসার সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করতে বাস্তবমুখী পরামর্শ ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা মো. তৈয়ব আলী, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাক্ষাৎ শেষে আলেকজান্ডার কামিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্যের প্রতি আন্তরিক সময় প্রদান, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে অব্যাহত সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা