• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
লিবিয়ায় আল-ইমাম আশ-শরীফ আল-মাহদী আস-সানুসী (রহ.)-এর মাজার শরীফ অবমাননার অভিযোগ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে! লক্ষ্মীপুরের কৃতি সন্তান শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়লো ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক সভা উপলক্ষে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় প্রস্তুতি সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রামগতিতে তিন দিনব্যাপী তালিমের মাহফিল কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মুমিনের পরিচয় তুলে ধরলেন মাওলানা মো. আবদুল ওদুদ পাটওয়ারী কুরআনের আলোকে প্রকৃত মুমিনের ১০টি বৈশিষ্ট্য তুলে ধরলেন মাওলানা মাকছুদুর রহমান

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ৪৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা শহরের মারকাজ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা সেক্রেটারি এ. এম. হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট রেজাউল করিম সুমন, জেলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল হামদু, শহর আমির এডভোকেট আবুল ফারহান নিশানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে আগামী ৫ আগস্ট ‘জুলাই বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান।
বক্তব্য শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা